NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত Bangladesh Permanent Mission to the UN observed the ‘International Mother Language Day’ সাখাওয়াত মুখ খুললেন , ইউনূসের উপদেষ্টা পরিষদের একটা কিচেন কেবিনেট ছিল একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী The Politics of a “Golden Age”: Trump’s Address and America’s Deepening Divide - Akbar Haider Kiron
Logo
logo

১৯৭১-এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানিয়ে ব্রাসিলিয়ায় গণহত্যা দিবস পালিত


খবর   প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৬, ০৯:২৮ পিএম

১৯৭১-এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানিয়ে ব্রাসিলিয়ায় গণহত্যা দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় ব্রাসিলিয়াস্থ বাংলাদেশ দূতাবাসে গণহত্যা দিবস ২০২৩ পালন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই ১৯৭১ এর ২৫ মার্চ ভয়াল রাতে অপারেশন সার্চলাইটের হত্যাযজ্ঞে নিহত বিভিন্ন শ্রেণী পেশার নিরস্ত্র বাঙালির আত্মদানকে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করে দূতাবাসে কর্মরত সকলের উপস্থিতিতে এক মিনিট নীরবতা পালন করা হয়। এবং দিবসটি উপলক্ষ্যে প্রেরিত রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়। এছাড়াও গণহত্যা দিবস উপলক্ষ্যে নির্মিত একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। 

রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা তাঁর বক্তব্যের প্রারম্ভেই ২৫ মার্চ ভয়াল রাতের প্রেক্ষাপট বর্ণনা করে বিশ্বের ইতিহাসের অন্যতম নিকৃষ্ট এই গণহত্যায় নিহত ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, বিভিন্ন বাহিনী বিশেষ করে পুলিশ ও তৎকালীন ইপিআর সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার নিরস্ত্র বাঙালীদের আত্মত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। রাষ্ট্রদূত একটি স্বাধীন সার্বভৌম দেশ উপহার দেয়ার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন এবং ১৯৭৫-এর ১৫ আগষ্ট হত্যাকান্ডে শহীদ বঙ্গবন্ধুর পরিবারের সদস্যগণ, সকল বীর মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতাযুদ্ধে সম্ভ্রমহারা ২ লাখ মা-বোনদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।স্বাধীনতা যুদ্ধে ধ্বংসপ্রাপ্ত একটি দেশকে মাত্র সাড়ে তিন বছরে পুনর্গঠনে বঙ্গবন্ধুর অবিস্মরণীয় অবদানকে রাষ্ট্রদূত শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং বর্তমান বাংলাদেশের ক্রমঅগ্রসরমান আর্থ-সামাজিক উন্নয়নের উপর আলোকপাত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বের কথা তুলে ধরেন। রাষ্ট্রদূত বলেন মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা নিধনের প্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতিতে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থীর বাংলাদেশে আশ্রয় প্রদানের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রনায়কোচিত উদার মানবিকতার প্রমাণ। রাষ্ট্রদূত ফয়জুননেসা ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানী হানাদার বাহিনী কর্তৃক অত্যন্ত সুপরিকল্পিত উপায়ে ‘Operation Searchlight’ এর মাধ্যমে সংগঠিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের লক্ষ্যে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। ১৯৭১ এর এই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে ব্রাজিল বাংলাদেশের পাশে থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা গণহত্যা দিবসে প্রবাসীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে সম্মিলিত প্রয়াসে দেশ গড়ার কাজে সম্পৃক্ত হওয়ার আহবান জানান। তিনি নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে ১৯৭১-এর গণহত্যা বিষয়ে বিশ্বব্যাপী জোরালো জনমত তৈরী এবং ভবিষ্যতে এমন নির্মম গণহত্যার পুনরাবৃত্তি রোধে বিশ্বব্যাপী জনমত সৃষ্টির উপর গুরুত্বারোপ করেন।