NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

শিল্পকলা একাডেমির আয়োজনে  গারোদের “ওয়ানগালা নৃত্য” কর্মশালার সমাপনী অনুষ্ঠান


মশিউর আনন্দ প্রকাশিত:  ০৯ জুন, ২০২৬, ০১:১১ এএম

শিল্পকলা একাডেমির আয়োজনে   গারোদের “ওয়ানগালা নৃত্য” কর্মশালার সমাপনী অনুষ্ঠান

মশিউর আনন্দ: গারোদের সর্ববৃহৎ ও সর্বশেষ উৎসব ওয়ানগালা বা নবান্ন উৎসব। ওয়ানগালা মানে হলো সৃষ্টিকর্তার নামে জুম থেকে উৎপাদিত প্রথম ফসল উৎসর্গ করা। এই ওয়ানগালা উৎসবের মাধ্যমে মুলত গারোরা তাদের প্রধান দেবতা তাতারা- রাবুগা-নস্তু-নপান্তু-মিমি-সালজং এর প্রতি কৃতজ্ঞতা জানায়।প্রকৃতি পুজারি গারোরা বিশ্বাস করে তিনিই সময়মতো রোদ বৃষ্টি, ঋতুচক্র নিয়ন্ত্রণ করে প্রকৃতিকে সমৃদ্ধ রাখেন। এই উৎসব তাই ধন্যবাদ ও কৃতজ্ঞতার উৎসব হিসেবেও পরিচিত। এই ওয়ানগালা উৎসবেই গারোরা সর্বাধিক বিভিন্ন ধরনের নৃত্য পরিবেশন করে থাকে।  প্রাচীনকাল থেকেই বর্ণিল নৃত্য ছন্দে ওয়ানগালা উৎসব পালিত হয়ে আসছে।  বাংলাদেশে বিভিন্ন ভাষাভাষির ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সম্প্রদায়ের ভাষা ও সংস্কৃতি চর্চার প্রসারের লক্ষ্যে এ ধরনের নানা অনুষ্ঠান ও কর্মশালা আয়োজনের মাধ্যমে পৃষ্টপোষকতা করে থাকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সে লক্ষ্যে দেশে সংস্কৃতি চর্চার একমাত্র জাতীয় প্রতিষ্ঠান বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায় গারোদের “ওয়ানগালা নৃত্য”কর্মশালার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

চারদিন ব্যাপী এ কর্মশালার সমাপনী দিনের অনুষ্ঠান আয়োজন করা হয় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে। শুরুতেই গারো সম্প্রদায়ের চারুশিল্পীদের ৫০টি চিত্রকর্ম নিয়ে প্রদর্শিত হয় একটি ভিডিও ডকুমেন্টেশন।পরে গারো সম্প্রদায়ের দেশাত্ববোধক গান " এসো সবাই, নারী পুরুষ নির্বিশেষে যত ভেদাভেদ আর গ্লানি ভুলে আমরা এক হই।"  মান্দি ভাষার গানের সাথে পরিবেশিত হয় নৃত্য। প্রখ্যাত গারো নৃত্যগুরু মালা মার্থা আরেং, নৃত্য প্রশিক্ষক, ক্ষুদ্র নৃ গোষ্ঠী কালচারাল একাডেমি, বিরিশিরি এবংসহযোগী প্রশিক্ষক প্রভাতী রাংসা, নৃত্যশিল্পী, ক্ষুদ্র নৃ গোষ্ঠী কালচারাল একাডেমি, বিরিশিরি এ নৃত্য পরিবেশন করেন। পরে কর্মশালা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন প্রখ্যাত গারো নৃত্যগুরু মালা মার্থা আরেং, নৃত্য প্রশিক্ষক, ক্ষুদ্র নৃ গোষ্ঠী কালচারাল একাডেমি, বিরিশিরি, একাডেমির প্রশিক্ষণ বিভাগের পরিচালক(চলতি দায়িত্ব) খন্দকার রেজাউল হাশেম এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী। পরে অংশগ্রহনকারী নৃত্য শিল্পী ও প্রশিক্ষকদের উপহার ও সনদ পত্র তুলে দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী। 

কর্মশালায় অংশ গ্রহণকারী ২ শিক্ষার্থী তাদের প্রশিক্ষণ নিয়ে অনুভুতি ব্যক্ত করেন। পরে কর্মশালার বিষয়বস্তু ও শিক্ষণীয় বিষয়ের উপর নির্মিত ভিডিও চিত্র প্রদর্শিত হয়। এরপর কর্মশালায় অংশগ্রহণকারী ৫০ শিক্ষার্থীর পরিবেশনায় উপস্থাপন করা হয় ১৬ মিনিট ব্যাপ্তির  বর্ণিল সজ্জার মনোজ্ঞ জুম ওয়ানগালা নৃত্য পরিবেশনা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজন ও পৃষ্টপোষকতায় এ ওয়ানগালা নৃত্য কর্মশালার উদ্বোধন করা হয় গত ১৯শে মার্চ ২০২৩।