NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
ইরানে আজ ‘কঠোর আঘাত হানার’ হুমকি দিলেন ট্রাম্প ২৪ ঘণ্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে নতুন সুপ্রিম লিডারের নাম ঘোষণা করতে যাচ্ছে ইরান শাহবাগে ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে দু’পক্ষের হাতাহাতি ভালো আছেন হায়দার হোসেন The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত
Logo
logo

দুই প্রতিবন্ধীর বিয়েতে ১০ ভ্যান নিয়ে এলাকাবাসীর আনন্দ র‍্যালি


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ০৮ মার্চ, ২০২৬, ০১:৪১ এএম

দুই প্রতিবন্ধীর বিয়েতে ১০ ভ্যান নিয়ে এলাকাবাসীর আনন্দ র‍্যালি

এম আব্দুর রাজ্জাক, উত্তরবঙ্গ থেকে : কুড়িগ্রামের ফুলবাড়িতে প্রতিবন্ধী মনেশ্বর (২৫) ও সাবিত্রী রায়ের (১৯) বিয়ের আনন্দে ১০টি ভ্যান নিয়ে ঢাকঢোল পিটিয়ে আনন্দ র‌্যালি করেছেন স্থানীয়রা। ব্যতিক্রমী এই আয়োজন করে নবদম্পতিকে অভিনন্দন জানিয়েছেন তারা। বর মনেশ্বর উপজেলার নাওডাঙা ইউনিয়নের শিমুলবাড়ি গ্রামের বিরেণ রায়ের ছেলে। কনে সাবিত্রী রায় পার্শ্ববর্তী জেলা লালমনিরহাটের আদিতমারী এলাকার বাসিন্দা। মঙ্গলবার (১৪ মার্চ) সকাল থেকে উপজেলার নাওডাঙ্গা ও শিমুলবাড়ী ইউনিয়নের বিভিন্ন সড়কে আনন্দর‌্যালি করেন নবদম্পতির আত্মীয়-স্বজনসহ এলাকাবাসী।স্থানীয়রা জানান, এলাকাবাসীর আয়োজনে এ ব্যতিক্রমী বিয়ের আয়োজন করা হয়। তাদের বিয়ের আনন্দে মঙ্গলবার সকাল থেকে ১০টি ভ্যান ও একটি অটোরিকশাযোগে ঢাকঢোল পিটিয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করা হয়। এ আনন্দ র‌্যালিতে অংশ নেন বরের আত্মীয়-স্বজনসহ প্রায় দুই শতাধিক নারী-পুরুষ। সব কিছুর ব্যয় বহন করেন এলাকাবাসী।

সুশান্ত নামের এক যুবক বলেন, সমাজে পিছিয়ে পড়া মানুষগুলোর জন্য এরকম উৎসাহ উদ্দীপনা দেওয়ার ঘটনা খুব কম। মূলত এই বিয়েটা একেবারেই ব্যতিক্রমী। এলাকাবাসী বিয়ের আনন্দে পাত্র-পাত্রীকে নিয়ে বিভিন্ন সড়কে ঢাকঢোল পিটিয়ে আনন্দ করছেন। শত শত মানুষ রাস্তায় দাঁড়িয়ে এই আনন্দ দেখেছেন। এ বিষয়ে নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হাসেন আলী বলেন, দুই শারীরিক প্রতিবন্ধীর বিয়ের আয়োজন করেন স্থানীয় লোকজন। সেই বিয়ের আনন্দে আজ তারা ভ্যান নিয়ে আনন্দ র‌্যালি করেছেন। সোমবার নাওডাঙ্গা ইউনিয়নের নাওডাঙ্গা গ্রামে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। বর প্রতিবন্ধী ভাতার অন্তর্ভুক্ত আছে বলে জানা গেছে।