NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড
Logo
logo

স্থানীয় সরকার প্রতিষ্ঠান সম্পর্কিত উপ পরিচালকদের দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন


মশিউর আনন্দ প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৬, ০২:৪৮ এএম

স্থানীয় সরকার প্রতিষ্ঠান সম্পর্কিত উপ পরিচালকদের দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

ঢাকা প্রতিনিধি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম আজ ঢাকার জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে স্থানীয় সরকার প্রতিষ্ঠান সম্পর্কিত এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেছেন। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের উপ-পরিচালক (ডিডিএলজি)দের কাজের পরিধি সম্পর্কে তাদের ধারণা প্রদান, ডিডিএলজিদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দুইদিন ব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। 

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করার জন্য পৌরসভা,  জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ সমূহের আইনে প্রয়োজনীয় সংশোধন করা হয়েছে।এতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের জবাবদিহিতাও   নিশ্চিত হয়েছে। তিনি বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের নানা স্তরে মানুষ আগের তুলনায় এখন সহজে সেবা পাচ্ছে কারণ যার যার দায়িত্ব ও কর্মপরিধি এখন সুনির্দিষ্ট। 

তিনি আরো বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহকে আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়ার ফলে তিনশোর অধিক পৌরসভা এখন তাদের ব্যয় করার পরও রাজস্ব উদ্বৃত্ত থাকছে। এ সময় মন্ত্রী স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের উপ-পরিচালকদের তাদের কাজ সম্পর্কে ভালোভাবে জানার ক্ষেত্রে এই প্রশিক্ষণ বিরাট ভূমিকা রাখবে আশা প্রকাশ করে বলেন, আপনারা যথাযথভাবে দায়িত্ব পালন করলে গ্রামের প্রান্তিক মানুষের দ্বোরগড়ায় সরকারের সেবা সহজে পৌছার পথ সুগম হবে।

এ সময় তিনি স্থানীয় সরকার সম্পর্কিত উপ পরিচালকদের নিজস্ব দপ্তর এবং জনবল বিষয়ে বলেন, ডিডিএলজিদের পদায়ন স্থানীয় সরকার বিভাগের কাছে ন্যস্ত হলে এ বিষয়গুলোতে মন্ত্রণালয় কাজ করার সুযোগ তৈরী হবে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এবং  সভাপতিত্ব করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মুহম্মদ ইবরাহিম।