NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
ইরানে আজ ‘কঠোর আঘাত হানার’ হুমকি দিলেন ট্রাম্প ২৪ ঘণ্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে নতুন সুপ্রিম লিডারের নাম ঘোষণা করতে যাচ্ছে ইরান শাহবাগে ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে দু’পক্ষের হাতাহাতি ভালো আছেন হায়দার হোসেন The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত
Logo
logo

বগুড়ায় চার দিনব্যাপী রাধা-গোবিন্দের পঞ্চম দোল উৎসব শুরু


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ০৮ মার্চ, ২০২৬, ০২:৫১ এএম

বগুড়ায় চার দিনব্যাপী রাধা-গোবিন্দের পঞ্চম দোল উৎসব শুরু

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে : বগুড়ায় চার দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী রাধা-গোবিন্দের পঞ্চম দোল যাত্রা শুরু হয়েছে। গত রোববার রাতে শহরের বিসিক মগলিশপুর রাধা-গোবিন্দ মন্দির প্রাঙ্গণে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ অন্তে মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবাসের মধ্যে দিয়ে ৭৯তম দোল উৎসবের প্রথম পর্ব শুরু হয়। চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। এ উৎসবের দ্বিতীয় পর্ব ২৮ ও ২৯ ফাল্গুন ১৬ প্রহর দুই দিনব্যাপী। তৃতীয় পর্ব ৩০ ফাল্গুন বুধবার শ্রী শ্রী রাধা-গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন। চতুর্থ পর্ব ১লা চৈত্র বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকায় কুঞ্জভঙ্গ অন্তে শ্রী শ্রী মহাপ্রভুর ভোগ মহোৎসব ও প্রসাদ বিতরণ অন্তে সারারাত ব্যাপী বাউল সংগীত পরিবেশনা। কুঞ্জসেবায় থাকবেন গাইবন্ধার গোবিন্দগঞ্জের শ্রী মদনমোহন চ্যাটার্জী। ২ চৈত্র শুক্রবার দধিমঙ্গল ও মহন্ত বিদায় এবং সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে হরিলুট। 

হুলি কীর্তন পরিবেশন করবেন বগুড়া শেরপুর উপজেলার মির্জাপুরের শ্রী গঙ্গাধর পাল, সিরাজগঞ্জ জেলার গোপালপুরের শ্রী জয় কৃষ্ণ বিশ্বাস, বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুরের শ্রী মানিক সরকার, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জের শ্রী রতন সরকার, কুড়িগ্রাম জেলার উলিপুর মিনা বাজারের শ্রী দ্বীনবন্ধু সরকার, বগুড়া মগলিশপুরের শ্রী বিদ্যাধর সরকার। লীলা কীর্তন পরিবেশন করবেন, টাঙ্গাইল জেলার মির্জাপুরের শেফালী সরকার, রাজশাহী জেলার তানোড়ের সনৎ কুমার বিশ্বাস, জয়পুরহাট জেলার কালাইয়ের কুমারী অদিতা রায় আলো, বগুড়া মগলিশপুরের সুজিত কৃষ্ণ দাস। বাউল কীর্তন পরিবেশন করবেন, নাটোর বড়াইগ্রামের সম্পা রাণী সরকার ও অন্ধ বাউল শাহ্ আলম সরকার।

আয়োজক কমিটির সভাপতি শ্রী পলাশ চন্দ্র দাস জানান, প্রতি বছরের ন্যায় এবারও চার দিনব্যাপী শ্রী শ্রী রাধা-গোবিন্দের পঞ্চম দোল উৎসবে প্রতিদিন দূর-দূরান্ত হতে নানা বয়সী হাজারো ভক্তবৃন্দের পদচারণায় মুখরিত হবে উৎসব অঙ্গন। ভক্তবৃন্দরা যাতে সুষ্ঠুভাবে প্রসাদ গ্রহণ করতে পারেন সে জন্য আমাদের স্বেচ্ছাসেবকদের আগে থেকেই সচেতন করে দেওয়া হয়েছে। এছাড়া মন্দিরসহ আশপাশ এলাকা জুড়ে সিসি ক্যামেরার মাধ্যমে নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সবশেষে দলমত-ধর্ম-নির্বিশেষে ৭৯ তম দোল উৎসব সার্থক করে তোলার জন্য সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি।