NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ২৬, ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দূরত্বের ভার বহন করতো যে চিঠি আকবর হায়দার কিরণের দ্য স্মেল অব লেটার্স কবিতার ইতিবাচক পাঠ সানিসাইডের কবিতার মঞ্চে কবিতায়, কথায় ও শিকড়ের স্মৃতিতে মনিজা রহমান বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন
Logo
logo

লালমনিরহাটে গরুর সাথে ধাক্কায় ট্রেনের ইঞ্জিন বিকল! ট্রেন চলাচল বন্ধ


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৬, ১১:৩৭ এএম

লালমনিরহাটে গরুর সাথে ধাক্কায় ট্রেনের ইঞ্জিন বিকল! ট্রেন চলাচল বন্ধ

এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :  লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় একটি গরু মারা গেছে। অপর একটি গরু আহত হয়েছে। এতে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ফলে বন্ধ হয়ে যায় লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর ট্রেন চলাচল। 

শুক্রবার (১০ মার্চ) বিকেলে লালমনিরহাট থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেন কাকিনা রেল ষ্টেশন পার হয়ে তুষভান্ডার রেলষ্টেশন আসার পথে আমিনগঞ্জ এলাকায় দুইটি গরুর সাথে ধাক্কা লাগে এতে একটি গরু মারা যায় অপর গরুটি আহত হয়। গরু ও ট্রেনের ধাক্কায় বিকল হয়ে পড়ে ট্রেনের ইঞ্জিন। ফলে বন্ধ হয়ে যায় লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর রেল পথের ট্রেন চলাচল।  ট্রেনের চালক আরিফুল হক রিংকু জানান, লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ষ্টেশন থেকে নতুন ইঞ্জিন আসার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।