NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo
১ এপ্রিল শনিবার ইফতার ও দোয়া মাহফিল

বর্ণাঢ্য আয়োজনে জামালপুর জেলা সমিতি’র পিঠা ও ফাগুণ উৎসব অনুষ্ঠিত


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ০৯ জুন, ২০২৬, ০১:১১ এএম

বর্ণাঢ্য আয়োজনে জামালপুর জেলা সমিতি’র পিঠা ও ফাগুণ উৎসব  অনুষ্ঠিত

 

নিউইয়র্ক (ইউএনএ): বর্ণাঢ্য আয়োজনে জামালপুর জেলা সমিতি
অব নর্থ আমেরিকা’র পিঠা ও ফাগুণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে
গত ৪ মার্চ শনিবার সন্ধ্যায় জ্যামাইকার ইকরা পর্টি হলে আয়োজিত
উৎসবে হরেক রকমের পিঠার আয়োজন ছাড়াও ছিলো শুভেচ্ছা বিনিময় ও
সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট
ব্যবসায়ী ও কমিউনিটি অ্যাক্টিভিষ্ট শাহ নেওয়াজ এবং বিশেষ অতিথি
ছিলেন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল
ইসলাম দেলোয়ার। 
সমিতির ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক বেলাল আহমেদের সভাপতিত্বে
অনুষ্ঠানে অতিথিদ্বয় ছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা
মোহাম্মদ নাজমুল হক, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সূরুজ্জামান, ডা.
মাহবুবুল ইসলাম, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ
সম্পাদক মনোয়ারুল ইসলাম, পিঠা উৎসবের আহবায়ক আশরাফ
হোসেন, সদস্য সচিব সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক
আকতারুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক আহমেদ খান পিপলু,
সংগঠনের উপদেষ্টা নাসির ইকবাল, বিশিষ্ট ব্যবসায়ী ও অ্যাক্টিভিষ্ট
কামরুল ইসলাম সনি, সমিতির প্রচার সম্পাদক মনিরুজ্জমান, সোহেল
আহমেদ, বাবু প্রমুখ।
স্বাধীনতার মাস উপলক্ষ্যে অনুষ্ঠানে তিন জন বীর মুক্তিযোদ্ধাকে উত্তরীয়
পরিয়ে দেয়া হয়। এরা হলেন- বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাজমুল হক, বীর
মুক্তিযোদ্ধা মোহাম্মদ সূরুজ্জামান ও মুক্তিযোদ্ধার সন্তান ডা.
মাহবুবুল ইসলাম।

পিঠা উৎসবের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাজমুল হক।
সাংস্কৃতিক পর্বে প্রবাসের জনপ্রিয় শিল্পী রানো নেওয়াজ, চন্দন
চৌধুরী, অনিক রাজ, এমডি আব্দুর রহমান বাবু ও নিপা জামান সঙ্গীত
পরিবেশন করেন।
অনুষ্ঠানে ঘোষণা দেয়া হয় যে, আগামী ১ এপ্রিল শনিবার জ্যামাইকার
ইকরা পর্টি হলে সমিতির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
হবে।