NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
ভালো আছেন হায়দার হোসেন The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত Bangladesh Permanent Mission to the UN observed the ‘International Mother Language Day’ সাখাওয়াত মুখ খুললেন , ইউনূসের উপদেষ্টা পরিষদের একটা কিচেন কেবিনেট ছিল একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Logo
logo

আদমদিঘী উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস  উদযাপন


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ০৮ মার্চ, ২০২৬, ০১:৪০ এএম

আদমদিঘী উপজেলা প্রশাসনের উদ্যোগে  ঐতিহাসিক ৭ই মার্চ দিবস  উদযাপন

এম আব্দুর রাজ্জাক, আদমদিঘী, বগুড়া : ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বগুড়ার আদমদিঘী উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার, আদমদিঘী উপজেলা  পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পন করা হয়। এসময় উপস্থিত ছিলেন আদমদিঘী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ  আদমদিঘী উপজেলা শাখার সভাপতি  জনাব  আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা নির্বাহী অফিসার জনাব টুকটুক তালুকদার , উপজেলা সহকারী কমিশনার( ভূমি ) মুনিরা সুলতানা,আদমদিঘী- দুপচাঁচিয়া থানার  সার্কেল অফিসার জনাব নাজরান রউফ,  থানা অফিসার ইনচার্জ  রেজাউল করিম রেজা , সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল, শিক্ষা অফিসার তৌফিক আজিজ, নির্বাচন  অফিসার  আব্দুর রশিদ, ছাতিয়ানগ্রাম ইউ পি চেয়ারম্যান জনাব আব্দুল হক (আবু), বীর মুক্তিযোদ্ধা আব্দুল আবির, আদমদিঘী রহিম উদ্দিন ডিগ্রী কলেজের অধ‍্যক্ষ আব্দুর রহমান, সদর ইউ পি চেয়ারম্যান জিল্লুর রহমান, আঃ লীগের সহ- সভাপতি  আবু রেজা খান, খন্দকার নাজিমুল হক, আমেরিকার " নিউইয়র্ক বাংলা ডটকম পত্রিকার সাংবাদিক আব্দুর রাজ্জাক সহ প্রমুখ।পরে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে  এক আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার জনাব টুকটুক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শেষে স্কুল শিক্ষার্থীদের মধ্যে ভাষন, বক্ততাসহ সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষে  দোয়া মোনাজাত  করা হয়।