NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ২৬, ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দূরত্বের ভার বহন করতো যে চিঠি আকবর হায়দার কিরণের দ্য স্মেল অব লেটার্স কবিতার ইতিবাচক পাঠ সানিসাইডের কবিতার মঞ্চে কবিতায়, কথায় ও শিকড়ের স্মৃতিতে মনিজা রহমান বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন
Logo
logo

ঢাকায় ভবনে বিস্ফোরণ আওয়ামী লীগ নেতার হাতে ভবনের ‘নিয়ন্ত্রণ’


খবর   প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৬, ০৭:৩৮ এএম

ঢাকায় ভবনে বিস্ফোরণ আওয়ামী লীগ নেতার হাতে ভবনের ‘নিয়ন্ত্রণ’

 

 


রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত তিনতলা ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। বিস্ফোরণে কারণ হিসেবে বলা হয়েছে, ‘জমে থাকা গ্যাস’। কিন্তু কোথা থেকে গ্যাস জমেছিল, সেটা গতকাল পর্যন্ত বের করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে গত রোববার বিস্ফোরণের পরপর ভবনটি পুলিশ নিয়ন্ত্রণে নিয়েছিল। কিন্তু গতকাল সোমবার সকাল থেকে ভবনটির নিয়ন্ত্রণ নিউমার্কেট থানার ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাশেম ওরফে লিটনের হাতে চলে গেছে বলে ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে।

গতকাল বেলা ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ‘ঝুঁকিপূর্ণ ভবন জনসাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষেধ’ লেখা সাইনবোর্ড ঝুলছে। ভবনের ফটকে লোকজন নিয়ে দাঁড়িয়ে আছেন আওয়ামী লীগ নেতা আবুল হাশেম। তিনি ভবনের ব্যবসায়ীদেরও কাউকে আশপাশে ভিড়তে দিচ্ছেন না। ফটকের চাবিও তাঁর নিয়ন্ত্রণে রয়েছে বলে স্থানীয় একাধিক ব্যবসায়ী জানিয়েছেন।