NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত Bangladesh Permanent Mission to the UN observed the ‘International Mother Language Day’ সাখাওয়াত মুখ খুললেন , ইউনূসের উপদেষ্টা পরিষদের একটা কিচেন কেবিনেট ছিল একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী The Politics of a “Golden Age”: Trump’s Address and America’s Deepening Divide - Akbar Haider Kiron
Logo
logo

বাংলাদেশকে উড়িয়ে সিরিজ ইংল্যান্ডের


খবর   প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৬, ০২:৫৬ পিএম

বাংলাদেশকে উড়িয়ে সিরিজ ইংল্যান্ডের

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ১৩২ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিলো ইংল্যান্ড। ইংল্যান্ডের দেওয়া ৩২৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। শেষ ৩২ বল বাকী থাকতে ১৯৪ রানে অলআউট হয় বাংলাদেশ।    ৩২৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলে সাজঘরে ফিরে যান লিটন দাস। এরপরের বলে ক্রিজে এসেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান নাজমুল শান্ত।   হ্যাটট্রিকের আশা জাগালেও হ্যাটট্রিক করতে পারেননি স্যাম কুরান। এরপর ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে এসে আবারও আঘাত হানে কুরান। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে মুশফিককে সাজঘরে ফেরান।    

 এরপর ক্রিজে আসেন সাকিব আল হাসান। তামিমকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন সাকিব। দেখেশুনে খেলতে থাকেন এই দুই ব্যাটার। দু'জন মিলে অর্ধশত রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন।     তবে দলীয় ৮৮ রানে আউট হলে ৭৯ রানের জুটি ভাঙ্গে। ৬৫ বলে ৩৫ রান করে মইন আলির বলে উড়িয়ে মারতে গিয়ে ভিন্সের হাতে ধরা পড়েন তামিম। তামিমের বিদায়ের পর ক্রিজে আসেন মাহমুদুল্লাহ রিয়াদ। অন্যদিকে ৬০ বলে নিজের অর্ধশতক পূরণ করেন সাকিব।  মাহমুদুল্লাহকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন সাকিব। তবে দলীয় ১২২ রানে ৬৯ বলে ৫৮ রান করে সাজঘরে ফিরে যান সাকিব। সাকিবের বিদায়ের পর ক্রিজে আসেন আফিফ হোসেন।   আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে খেলতে থাকেন মাহমুদুল্লাহ। তবে দলীয় ১৬০ রানে ৩৩ বলে ২৩ রান করে আউট হন আফিফ। এরপর ক্রিজে আসেন মেহেদী মিরাজ। আফিফের পর পরই আউট হয়ে সাজঘরে ফিরে যান মাহমুদুল্লাহ। দলীয় ১৬৭ রানে ৪৯ বলে ৩২ রান করে ফিরে যান মাহমুদুল্লাহ।   মাহমুদুল্লাহ পর দলীয় ১৮৪ রানে ১৪ বলে ৭ রান করে আউট হন মেহেদী মিরাজ। এরপর দলীয় ১৯৪ রানে তাসকিন ও তাইজুল আউট হলে ১৯৪ রানে অলআউট হয় বাংলাদেশ।