NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ২৫, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ
Logo
logo

শাজাহানপুরে চোপিনগর উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ১১:১২ পিএম

শাজাহানপুরে চোপিনগর উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে : বগুড়ার শাজাহানপুরে চোপিনগর উচ্চ বিদ্যালয় ও চোপিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে গতকাল বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আসাদুর রহমান দুলু। এর আগে সকালে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। চোপিনগর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি একেএম ফজলুল হক মোল্লার সভাপতিত্বে  এবং প্রধান শিক্ষক সোহেল আক্তারের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বরেণ্য অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ, চোপিনগর ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান বাবলু। অন্যান্যের মধ্যে অংশ নেন প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এডভোকেট শাহ্ আলম নান্নু,  নূরুল ইসলাম মোল্লা, মোল্লা আবুল কালাম আজাদ, মোস্তাফিজার রহমান, মারুফ উল আলম পাভেল, আব্দুল হাকিম বুদ্ধি প্রমুখ।