NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

ঢাকায় আর্জেন্টিনার মন্ত্রীকে প্রটোকল দেয়া বিএমডব্লিউ দুর্ঘটনায়, ঘুরতে বের হয়েছিলেন চালকের মেয়ে


খবর   প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০১:১৯ পিএম

ঢাকায় আর্জেন্টিনার মন্ত্রীকে প্রটোকল দেয়া বিএমডব্লিউ দুর্ঘটনায়, ঘুরতে বের হয়েছিলেন চালকের মেয়ে

মিজানুর রহমান  ঢাকায় সফরররত আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্টিয়াগো আন্দ্রেজ ক্যাফিরিওকে প্রটোকলের জন্য বরাদ্দ দেয়া গাড়িটি দুর্ঘটনার শিকার হয়েছে। বিদেশি অতিথির ডিউটি শেষ করে গাড়িটি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জমা না দিয়ে বাসায় নিয়েছিলেন চালক সোহরাব হোসেন। চালকের বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ে গাড়িটি নিয়ে ঘুরতে বের হলে দুর্ঘটনার শিকার হন। এতে বিলাসবহুল বিএমডব্লিউ গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গত মঙ্গলবার রাতে ঘটে যাওয়া এ দুর্ঘটনার পর গাড়িচালক সোহরাব হোসেনকে বহিষ্কার করা হয়েছে। সোহরাব হোসেন বর্তমানে পলাতক আছেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়ায় আর্জেন্টিনার মন্ত্রীকে বিকল্প গাড়িতে করে বিমানবন্দরে পৌঁছে দেয়া হয়।    

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর ডিউটি শেষ করে রাষ্ট্রীয় অতিথি ভবনে গাড়িটি জমা না দিয়ে নিজের বাসায় চলে যান চালক। গাড়িটি নিয়ে তার মেয়ে ঘুরতে বের হলে মিরপুর এলাকায় দুর্ঘটনার মুখে পড়েন। এতে গাড়ির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর থেকে সোহরাব হোসেন পলাতক রয়েছেন।  বিজ্ঞাপন  তার সঙ্গে পররাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তার খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় চালকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় গাড়ি চালক সোহরাব হোসেনকে বরখাস্ত করে এবং তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।