NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ২৬, ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দূরত্বের ভার বহন করতো যে চিঠি আকবর হায়দার কিরণের দ্য স্মেল অব লেটার্স কবিতার ইতিবাচক পাঠ সানিসাইডের কবিতার মঞ্চে কবিতায়, কথায় ও শিকড়ের স্মৃতিতে মনিজা রহমান বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন
Logo
logo

বাংলাদেশ ফটোজানালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখা কার্যালয় উদ্বোধন


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৬, ১২:৪৬ পিএম

বাংলাদেশ ফটোজানালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখা কার্যালয় উদ্বোধন

এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে : বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন, রাজশাহী শাখা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। ২৭ ফেব্রুয়ারি সোমবার বেলা ১২টার দিকে মহানগরীর কাদিরগঞ্জে ফিতা কেটে কার্যালয়টির উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এদিকে প্রধান অতিথি রাসিক মেয়র কার্যালয়ের সামনে আসলে বাংলাদেশ ফটোজানালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় রাসিক মেয়র বলেন, ফটোজার্নালিস্ট এসোসিয়েশন দীর্ঘদিন থেকে তাদের একটি কার্যালয়ের জন্য বার বার আমাকে অনুরোধ করেছিলেন। তাঁদের অনুরোধে এই এসোসিয়েশনকে এই জায়গাটা দেয়া হয়েছে। তাঁরা এখান থেকে তাদের কার্যক্রম পরিচালনা করবেন বলে উল্লেখ করেন।

তিনি আরো বলেন, বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে ফটোজার্নালিস্ট এসোসিয়েশন গঠন করেছিলেন। সেই থেকে এটা চলমান রয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাঁর বাবার মত একজন সাংবাদিক বান্ধব ব্যক্তি। প্রধানমন্ত্রী সাংবাদিকদের উন্নয়ন ও কল্যাণে বহুবিধ কাজ করে চলেছেন। এই ধারা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি। সেইসাথে তিনিও সহযোগিতা করবেন বলে বক্তব্যে উল্লেখ করেন। বক্তব্যের পূর্বে তিনি ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করেন। বক্তব্য শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

বাংলাদেশ ফটোজানালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সামাদ খান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদশে আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সিনিয়র সহ-সভাপতি সমাজসেবী শাহীন আকতার রেণী, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি মাসুদুর রহমান রিংকু, রাসিকের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান, রাজশাহী সাংবাদিক ইউনিয়েনের সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক তানজিমুল হক, দৈনিক সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী. দৈনিক সোনার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, দৈনিক সানশাইন পত্রিকার সম্পাদক ইউনুস আলী, আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক আফজাল হোসেন, রাজশাহী সংবাদ পত্রিকার সম্পাদক আহসান হাবীব অপু ও দৈনিক গণধ্বনি পত্রিকার সম্পাদক ইয়াকুব শিকদার।

উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব রাশেদ রিপন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কাজী শাহেদ, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, ইনডিপেনডেন্ট টিভির ব্যুরো প্রধান মাইনুল হাসান জনি, বাংলাভিশনের রিপোর্টার পরিতোষ চৌধুরী আদিত্য, বৈশাখী টিভির রিপোর্টার আব্দুস সাত্তার ডলার, সিনিয়র সাংবাদিক জাভেদ অপু, মেট্রোপলিটন প্রেস ক্লাবের সদস্য সচিব কবীর তুহিন, সাবেক কাউন্সিলর আল মামুন প্রমুখ।

এছাড়াও বাংলাদেশ ফটোজানালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সহ-সভাপতি শীহদুল ইসলাম দুখু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন খান, অর্থ-সম্পাদক মিলন শেখ, সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান মুকুল, প্রচার সম্পাদক আজম খান, নির্বাহী সদস্য আলীএহসান তুহিন ও রাশেদুর রহমান রাসেলসহ অত্র এসোসিয়েশনভূক্ত সকল ফটো সাংবাদিক, ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।