NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী
Logo
logo

চীনা বেলুন ভুল করে মার্কিন আকাশসীমায় প্রবেশ করেছে, যা আকস্মিক ঘটনা মাত্র


রুবি,বেইজিং: প্রকাশিত:  ১৩ জুন, ২০২৬, ০৪:৩৮ পিএম

চীনা বেলুন ভুল করে মার্কিন আকাশসীমায় প্রবেশ করেছে, যা আকস্মিক ঘটনা মাত্র

 

 

জনৈক মার্কিন নেতা সম্প্রতি হোয়াইটহাউসে ভাষণ দেওয়ার সময় বলেছেন, সম্প্রতি যে তিনটি বেলুন ভূপাতিত করা হয়েছে, তা চীনের সঙ্গে জড়িত। যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে চীনের সঙ্গে যোগাযোগ রাখবে এবং নতুন স্নায়ুযুদ্ধের পরিস্থিতি চায় না। তবে, চীনের বেলুন ভূপাতিত করার জন্য ক্ষমাও চাইবে না। যুক্তরাষ্ট্র এক দিকে চাপের মুখে নিজ আচরণের জন্য অজুহাত দেয় এবং অন্যদিকে চীনকে দৃঢ়ভাবে কথিত ‘সঠিক রাজনীতি’শেখাতে চায়। দেশটির এ দ্বন্দ্বের মনোভাব আন্তরিকতাহীন। এটি সমস্যা সমাধানের সঠিক উপায় না। ১৯ ফেব্রুয়ারি চায়না মিডিয়া গ্রুপের এক সম্পাদকীয়তে এ সব মন্তব্য করা হয়েছে।

সম্পাদকীয়তে বলা হয়, চীন বহুবার বলেছে যে, চীনের বেসামরিক মনুষ্যবিহীন বেলুন ভুল করে মার্কিন আকাশসীমায় প্রবেশ করেছে, যা আকস্মিক ঘটনা মাত্র। মার্কিন বেশ কিছু কর্মকর্তাও মনে করেন, চীনের বেলুন মার্কিন জনগণও তাদের নিরাপত্তার জন্য হুমকি না। তবে দেশটির পার্টির দ্বন্দ্ব চরম হওয়ার কারণে এ আকস্মিক ঘটনাকে জটিল করা হয়েছে এবং এ নিয়ে অপরাজনীতি করছে ওয়াশিংটন।

বাস্তবতা হলো, আন্তর্জাতিক আইন অনুযায়ী-অপ্রতিরোধ্য শক্তি, সংকটও জরুরি আশ্রয় নেওয়া- এই তিনটি পরিস্থিতিতে এক দেশের এয়ারশিপ অন্যদেশের আকাশসীমায় প্রবেশ করলে, তার অবৈধতা ক্ষমার দৃষ্টিতে দেখা যায়। চীনের বেলুন নিয়ে যুক্তরাষ্ট্র মাত্রাতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে। গত মে মাসে যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি বেলুনকে বিশ্ব ভ্রমণের জন্য ছেড়েছে। এ পর্যন্ত অন্তত ১০টি বেলুন অবৈধভাবে চীনের আকাশে প্রবেশ করেছে। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো কথা বলে না। এতে মার্কিন দ্বৈত নীতি আরও সুস্পষ্ট হয়।
সূত্র: রুবি, চায়না মিডিয়া গ্রুপ।