NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ২৬, ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দূরত্বের ভার বহন করতো যে চিঠি আকবর হায়দার কিরণের দ্য স্মেল অব লেটার্স কবিতার ইতিবাচক পাঠ সানিসাইডের কবিতার মঞ্চে কবিতায়, কথায় ও শিকড়ের স্মৃতিতে মনিজা রহমান বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন
Logo
logo

প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী ও নবনির্বাচিত প্রেসিডেন্টের সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৬, ১০:১৬ এএম

প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী ও নবনির্বাচিত প্রেসিডেন্টের সাক্ষাৎ

বঙ্গভবনে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার বঙ্গভবন প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময় প্রেসিডেন্টের সহধর্মিণী বেগম রাশিদা খানম, বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা, নবনির্বাচিত প্রেসিডেন্টের সহধর্মিণী ড. রেবেকা সুলতানা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।  

 এর আগে নবনির্বাচিত প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে পৌঁছালে তাদের ফুলেল শুভেচ্ছা জানান বিদায়ী প্রেসিডেন্ট আবদুল হামিদ ও তার সহধর্মিণী রাশিদা খানম। মো. সাহাবুদ্দিন পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান বর্তমান প্রেসিডেন্ট আবদুল হামিদ। এ সময় তারা কুশল বিনিময় করেন ও পরস্পরের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন।