NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ২৬, ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দূরত্বের ভার বহন করতো যে চিঠি আকবর হায়দার কিরণের দ্য স্মেল অব লেটার্স কবিতার ইতিবাচক পাঠ সানিসাইডের কবিতার মঞ্চে কবিতায়, কথায় ও শিকড়ের স্মৃতিতে মনিজা রহমান বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন
Logo
logo

পদযাত্রা নয় এটা বিএনপির মরণযাত্রা: ওবায়দুল কাদের


খবর   প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৬, ০৯:০৮ এএম

পদযাত্রা নয় এটা বিএনপির মরণযাত্রা:  ওবায়দুল  কাদের

 রাজশাহীতে আওয়ামী লীগের জনসভায় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন কই? বিএনপি এখন পদযাত্রায়। এই পদযাত্রা বিএনপির শেষ পদযাত্রা, অন্তিম পদযাত্রা, মরণযাত্রা। এই পদযাত্রা হলো বিএনপির মরণযাত্রা। খেলা তো হবেই। কিন্তু খেলা হবার আগেই বিএনপি মৃত্যুযাত্রায় চলছে।’ রোববার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।   বিএনপি মহাসচিবের বক্তব্যের সূত্র ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো।'  ওবায়দুল কাদের বলেন, 'বিএনপির মরণযাত্রা হচ্ছে এখন।

তারা এখন সরকারকে পালাতে বলে, পালানোর পথ নাকি খুঁজে পাবেন না। ফখরুল সাহেব, পালিয়ে তো আছেন আপনারা। তারেক রহমান আর রাজনীতি করবে না, মুচলেকা দিয়ে পালিয়েছে লন্ডনে। ৭ বছরের দণ্ডিত পলাতক আসামি আপনাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পালিয়ে যায়, আমরা পালাতে জানি না।'   'আমরা এই দেশে জন্মেছি, এই দেশে মরবো। পালাবো না। কোথায় পালাবো! পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। জায়গা দেবেন? না হলে ঠাকুরগাঁওয়ের বাড়ি আছে না! ওই বাড়িতে গিয়ে উঠবো,' বিএনপি মহাসচিবের উদ্দেশে বলেন কাদের।  খেলা হবে মন্তব্য করে তিনি বলেন, 'বিএনপির এখনো শিক্ষা হয়নি। শিক্ষা হবে যখন আগামী নির্বাচনে আবারও পরাজয়ের মুখ দেখবে।'