NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

ক্যালিফোর্নিয়ায় তিন দিনে দ্বিতীয়বার গোলাগুলি, নিহত ৭


খবর   প্রকাশিত:  ০৯ জুন, ২০২৬, ০১:৪৬ এএম

ক্যালিফোর্নিয়ায় তিন দিনে দ্বিতীয়বার গোলাগুলি, নিহত ৭

 

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক শহরের দুই জায়গায় নির্বিচার গুলিবর্ষণের ঘটনায় সাতজন নিহত হয়েছেন।

সোমবার স্যান ফ্রান্সিসকো থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে হাফ মুন বে শহরে গুলিবর্ষণের এ ঘটনা ঘটে বলে সিবিএস নিউজের প্রতিবেদনের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলীয় এ উপকূলীয় শহরটিতে গুলিবর্ষণের ঘটনায় বেশ কয়েকজন নিহতের পর সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে বলে টুইটারে জানিয়েছে স্যান মাটেও কাউন্টি শেরিফের দপ্তর।


স্যান ফ্রান্সিসকো ক্রনিকল শেরিফ দপ্তরের বিবৃতি উদ্ধৃত করে জানিয়েছে, ঘটনার প্রায় দুই ঘণ্টা পর এক ডেপুটি স্যান মাটেও কাউন্টি শেরিফ বিভাগের একটি সাবস্টেশনের পার্কিং লটে সন্দেহভাজন গুলিবর্ষণকারীর গাড়িটি দেখতে পান, তদন্তকারীরা সেখান থেকে ৬৭ বছর বয়সী ওই ব্যক্তিকে শান্তিপূর্ণভাবে নিজেদের হেফাজতে নিয়ে যায়। গুলিবর্ষণে ব্যবহৃত অস্ত্রটিও তার গাড়িতে পাওয়া যায়।

একটি কল পেয়ে শেরিফ দপ্তরের ডেপুটিরা হাফ মুন বে-র প্রথম ঘটনাস্থলে গিয়ে দেখতে পান চারজন মারা গেছেন এবং পঞ্চমজন আহত হয়ে পড়ে রয়েছেন, তারপর কাছেই আরেকটি জায়গায় আরও তিনজনকে মৃত অবস্থায় পান তারা। এই দুই জায়গার মধ্যে এক ঘটনাস্থল একটি মাশরুমের খামার বলে জানিয়েছে ক্রনিকল।এর আগে শনিবার রাতে হাফ মুন বে থেকে ৬৪০ কিলোমিটার দক্ষিণে লস অ্যাঞ্জেলেস কাউন্টির মন্টেরি পার্ক শহরে নির্বিচার গুলিবর্ষণের আরেকটি ঘটনা ঘটে, শেষ খবর পর্যন্ত ওইই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে।