NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

অন্বয় প্রকাশের পাঁচ বছর পূর্তি উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ


খবর   প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০১:২৭ এএম

অন্বয় প্রকাশের পাঁচ বছর পূর্তি উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ

দেশের খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান অন্বয় প্রকাশের পাঁচ বছর পূর্তি উপলক্ষে শনিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এক আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে কবি-সাহিত্যিকদের মাঝে 'অন্বয় প্রকাশ সাহিত্য পুরস্কার ২০২২' প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক জাতিসত্তার কবি মুহম্মদ নুরুল হুদা। পুরস্কার বিতরণের আগে দেশের বিশিষ্ট লেখক-গবেষক ও শিক্ষাবিদগণ 'তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেট যুগে প্রকাশনার ভবিষ্যৎ' শীর্ষক আলোচনায় অংশগ্রহণ করেন।

আলোচনায় উপস্থিত ছিলেন, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, বরেণ্য শিক্ষাবিদ-প্রাবন্ধিক-গবেষক মোহীত উল আলম, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, বরেণ্য শিক্ষাবিদ-প্রাবন্ধিক-গবেষক রফিক উল্লাহ খান, বরেণ্য শিক্ষাবিদ-প্রাবন্ধিক-গবেষক- নাট্যকার রতন সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা ইসহাক খান, কবি বিমল গুহ, বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের সদস্য সচিব খ্যাতিমান বাচিক শিল্পী রূপা চক্রবর্তী, চলচ্চিত্র পরিচালক হাবিবুল ইসলাম হাবিব, ন্যাশনাল মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপল শিশুসাহিত্যিক ডা. মিজানুর রহমান কল্লোল, শিশুসাহিত্যিক ও ফোকলোর গবেষক ড. তপন বাগচী এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাবেক সভাপতি আলমগীর শিকদার লোটন। বিষয়ের উপর আলোচনায় বক্তাদের বক্তব্যে উঠে আসে তথ্যপ্রযুক্তি প্রকাশনা ভবিষ্যৎ কোনোভাবেই বাধাগ্রস্ত করবে না, বরং প্রকাশনার মান-উন্নয়নে সহায়ক।

তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেটের জন্য পাঠক অনেক গুরুত্বপূর্ণ বইয়ের হার্ডকপি সংগ্রহ করতে না পেরে অনলাইনে পড়তে পারছে। আসলে আমাদের মূল কাজ হবে পাঠক সৃষ্টি করা। তাহলেই প্রকাশনা যেমন টিকে থাকবে, তেমনি তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেটও মানবকল্যানে অধিকতর ভূমিকা রাখবে। আলোচনা শেষে খ্যাতিমান শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালী সম্পাদিত 'প্রকাশনা' পত্রিকার মোড়ক উন্মোচন এবং সবশেষে অনুষ্ঠিত হয় কবি ও বাচিক শিল্পীদের অংশগ্রহণে কবিতা পাঠ ও আবৃত্তি । হুমায়ূন কবীর ঢালীর সভাপতিত্বে পুরো অনুষ্ঠানটি পরিচালনা ও উপস্থাপনা করেন কথাসাহিত্যিক শিব্বির আহমেদ।