জীবনের ছন্দে আলোর আনন্দ
- ফারুক সৈয়দ
তোমার
জীবনের ছন্দ দেয় আমাকে
জোৎস্নার আলোর আনন্দ।
অনেকটা সাদা হাঁসের কালো-পায়ের
মতো বেমানান যদিও। মাঝে মাঝে
করে আমাকে আনমনা,
যেন উদ্ধত অস্তিত্ব দেয় লাল স্বাদ,
নাকের ডগায় তোমার ফোঁটা ফোঁটা
ঘাম।
চোখের
ইশারায় ডাকো যেন পিপাসিত ললনার
মতো, বারবার। পিয়ালীতে ভরা আছে
আবেগ, আশ্চর্য উল্লাস আর মধুমালতির স্বাদ!
যখনই আনমনা আমি, তখনই
সাগরের ঘুমভাঙা ডাকে
তোমার প্রচন্ড স্পর্শেন্দ্রি়
এনে দেয় রিরংসা আর উদ্দীপিত চাহিদার
আভাস!
উষ্ণীষ
পরা শামুকের মতো কুচকানো চামড়া,
মাঝে মাঝে সজাগ সবল আর
অবুঝ, যেন খোলসের আশায়।
স্বর্গদ্বার যদি নাই খোলে,
তবে হাতির পায়ের নীচে আহুতি
অথবা সবুজ কচি ঘাসের তলে
খোঁজে সমস্ত শান্তি অনাবৃত
আদড়ে!
মন
ভাঁজকরা আর ফাঁক রাখা দ্বারে,
অথবা আমুদে হাস্য মুখে যখন ধরো
আদরের ধন - দম দেয়া ঘড়ির মতো
তখনই এলার্ম বাজে। ট্রেনের চাকায় লাগানো
পিস্টনের মতো অশান্ত আকাশ,
বিজলী - গর্জন - শেষে - বরিষন।
ক্লান্ত আমি, শান্তি পাই তোমারই বুকে,
শামুকের মতো।
- সিল্কেবোর্গ,
পহেলা ডিসেম্বর, ২০২০
জীবনের ছন্দে আলোর আনন্দ - ফারুক সৈয়দ
প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬, ০৩:২০ এএম
আন্তর্জাতিক রিলেটেড নিউজ
যুক্তরাষ্ট্র-রাশিয়ার ঐতিহাসিক বন্দি বিনিময়
শেখ হাসিনার পতন ও দেশত্যাগে আওয়ামী লীগ নেতাদের ক্ষোভ ও বিস্ময়
চীনের সবস্তরের গণকংগ্রেস গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়
জাপানে জুলাইয়ের গড় তাপমাত্রা ১২৬ বছরের মধ্যে সর্বোচ্চ
পালিয়ে ভারত গেছেন শেখ হাসিনা
ব্রিক্স বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধিতে পরিচালকের ভূমিকা পালন করছে: মাক্রোট্রয়ো
চীন ও ভিয়েতনাম বন্ধুত্বপূর্ণ সহযোগিতা আরও গভীর ও সম্প্রসারিত হচ্ছে
গোয়াদর বিমানবন্দর প্রকল্পের সমাপ্তি অনুষ্ঠানে চীনা প্রধানমন্ত্রী
