ম্যাচের ৮৪ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল আর্জেন্টিনা। ৮৫ মিনিটে সমতায় ফেরে আলবিসেলেস্তেরা। আর যোগ করা সময়ের ২ মিনিটের মাথায় আরেকটি গোল। এই ৭ মিনিটের ঝড়েই ইংল্যান্ডকে বিধ্বস্ত করে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের শুরু থেকে শারীরিকভাবে বেশ আক্রমণাত্নক ছিল দুই দল। প্রথমার্ধে মোট ১৯টি ফাউল হয়। আর্জেন্টিনার ১২টির বিপরীতে ৭টি ফাউল করে ইংল্যান্ড। অন টার্গেটেও কোনো শট নিতে পারেনি দুই দলের কেউ। এতে গোলশূন্য সমতায় থেকে বিরতিতে যায় দুই দল।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৫ মিনিটে লিড নেয় ইংল্যান্ড। ডান প্রান্তে মরগান রজার্সের ক্রসে দারুণ এক গোলে ইংলিশদের এগিয়ে দেন অ্যান্থনি গর্ডন। পিছিয়ে পড়ার পর থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। একের পর এক আক্রমণে ইংল্যান্ডকে দিশেহারা করে দেয় আলবিসেলেস্তেরা। অবশেষে ম্যাচের ৮৫ মিনিটে আর্জেন্টিনাকে সমতায় ফেরান এনজো ফার্নান্দেজ। ডি বক্সের বাইরে থেকে দারুণ এক শটে গোল করেন তিনি। লাউতারোর গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মেসির ক্রসে দারুণ এক হেডে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লাওতারো মার্টিনেজ। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা।
মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ০৩:৪৬ এএম
সারাবাংলা রিলেটেড নিউজ
বগুড়ায় জুলাই শহীদ দিবস পালিত, সভায় শহীদদের আত্মত্যাগ স্মরণ
আদমদীঘিতে বিশ্ব তামাকমুক্ত দিবস -২০২৬ পালিত হয়েছে
মাদকের বিরুদ্ধে, ইভটিজিং বাল্যবিবাহ, অপরাধ দমন, পুলিশিং কার্যক্রমের জন্য সম্মাননা স্মারক পুরস্কার পেলেন আদমদীঘি ওসি
একটি যুগের অবসান, নেতৃত্বের প্রত্যাবর্তন এবং বাংলাদেশের রাজনীতির নতুন সন্ধিক্ষণ - আকবর হায়দার কিরন
ভিয়েতনামে বাংলাদেশ দূতাবাসে ঐতিহাসিক ৭ ই মার্চ উদযাপন
শিবগঞ্জ উপজেলা বিভিন্ন উন্নয়ন মূলক কাজে বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম
ধর্ম যার যার উৎসব তার-- "সামাজিক সম্প্রতি কমিটি আলোচনা সভা"
মিয়া মনিরুল আলম, বৃটেন প্রবাসী একজন অতি জনপ্রিয় কম্যুনিটি লিডার ইন্তেকাল করেছেন
