হ্যানয়, ১৬ ডিসেম্বর ২০২৫: এক বর্ণিল অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ ভিয়েতনামে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন করা হয়। সকালে দূতাবাস প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদযাপন শুরু হয় । এতে জাতীয় সঙ্গীত পরিবেশনা; মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা এবং মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়।
সন্ধ্যায় বিজয় দিবস উদযাপনের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের বাসভবনে। ব্যানার, ফেস্টুন, ফুল এবং রঙিন আলোকসজ্জায় সাজে সজ্জিত করা হয় রাষ্ট্রদূতের বাসভবন। ভিয়েতনামে বসবাসরত বিভিন্ন পেশা শ্রেণীর প্রবাসী বাংলাদেশী, হ্যানয়ে অবস্থিত বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত ও কূটনীতিক, ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তা, স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারবর্গ অংশগ্রহণ করেন বিজয় উদযাপনে। এতে একটি আলোচনা সভা এবং একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় মূল বক্তব্য রাখেন ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান। বক্তব্যের শুরুতে তিনি মহান মুক্তিযুদ্ধের নেতৃবৃন্দ,
অসংখ্য শহীদ, সম্ভ্রম হারা মা -বোন, ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি আরো শ্রদ্ধা জ্ঞাপন করেন ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহিদদের। অনুষ্ঠানে উপস্থিত সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রদূত বলেন, “স্বাধীনতা যুদ্ধে মহান বিজয় আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় অর্জন। এর চেতনা আমাদের সকল উন্নয়ন অগ্রযাত্রার মূলমন্ত্র। বিশ্ববাজারে পোশাক শিল্পে নেতৃত্ব প্রদান এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সর্বাধিক শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ আজ আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলে এক গুরুত্বপূর্ণ রাষ্ট্রশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে।“
আগামী দিনগুলোতে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও ২০২৪-এর আকাঙ্খা বাস্তবায়নে নতুন ভাবে উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার আহ্বান জানান রাষ্ট্রদূত রহমান। সাংস্কৃতিক পর্বে ভিয়েতনামের এক ঝাঁক শিশু বিজয় দিবসের গানের তালে তালে দলীয় নৃত্য পরিবেশন করে। প্রবাসী বাংলাদেশিরা বিজয়ের চেতনায় কবিতা আবৃত্তি এবং দূতাবাস কর্তৃক আয়োজিত বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করেন। সাংস্কৃতিক ও খেলাধুলা পর্ব শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অবশেষে আগত অতিথিদের মাঝে দেশীয় খাবার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দূতালয় প্রধান নাসির উদদীন।
ভিয়েতনামে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন
প্রকাশিত: ০৫ জুন, ২০২৬, ০৬:৫৮ পিএম
আন্তর্জাতিক রিলেটেড নিউজ
A New Paradigm Evolved: Are the U.S. and Iran on the Brink of a Historic Deal or Sliding Back into Conflict? -Dr. Pamelia Riviere
রোবোটিক্সে চীনের নেতৃত্ব বিশ্ব অর্থনীতির জন্য ইতিবাচক
২০২৫ সালে বিশ্বে আলোচিত ‘হট ওয়ার্ড’ চীনা উদ্ভাবন: পররাষ্ট্র মন্ত্রণালয়
প্রযুক্তি ও সবুজ রূপান্তরে চীনের অগ্রগতি, বিশ্বজুড়ে প্রশংসা
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসে নতুন প্রমাণ
চীন নিয়ন্ত্রণে তাইওয়ানের ব্যবহার কখনোই সফল হবে না: বেইজিংয়ের কড়া বার্তা
চীনের একীকরণ প্রক্রিয়া রুখে দেওয়া যাবে না
চীনের শাশ্বত ঐতিহ্যের প্রতীক চার ঘোড়া
